ইরানের তেল কিনবে তুরস্ক

ইরানের তেল ও গ্যাস কেনার পরিমাণ আরো বৃদ্ধি করবে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান নিজেই দিয়েছেন সেই ঘোষণা। এরদোয়ান বলেছেন, ক্রমবর্ধমান চাহিদাপূরণ ও দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন টিআরটি হাবেরকে দেয়া সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইরান থেকে আরো বেশি পরিমানে তেল ও প্রাকৃতিক গ্যাস কিনবে আঙ্কারা। এর ফলে দুই দেশের পারস্পারিক বাণিজ্যের পরিমাণ বার্ষিক ৩০ বিলিন ডলারে পৌছতে পারে।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, তেহরান সফর থেকে ফেরার এক সপ্তাহ পরই তুর্কি প্রেসিডেন্ট এই ঘোষণা দিলেন। সিরিয়া সহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে দেশ দুটির মধ্যে মতবিরোধ থাকলেও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বেশ কিছুদিন ধরেই উভয় পক্ষ আন্তরিক হয়েছে।

ইরানের সাথে বাণিজ্যের ওপর পশ্চিমা দেশগুলোর যে নিষেধাজ্ঞা রয়েছে, তাকে পাশ কাটিয়েই তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে। ইরানের অর্থনীতির জন্য এটি একটি ইতিবাচক দিক হতে পারে। কয়েকদিন আগে আফগানিস্তানের তালেবান সরকারও ইরান থেকে জ্বালানী কেনার চুক্তি করেছে।

এদিকে, ইরান জানিয়েছে চলতি বছর ইরানি ক্যালেন্ডারের প্রথম চার মাসে তেল রফতানি থেকে আয় বেড়েছে ৫৮০ শতাংশ। ইরানে অর্থমন্ত্রী এহসান খানদৌজি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই তথ্য।
পশ্চিমা অবরোধের মুখে থাকা দেশটির অর্থনীতির পরিধি বৃদ্ধির এই খবর নিঃসন্দেহে স্বস্তি¡ দেবে তেহরানের নীতি নির্ধারকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top