রাজক্ষমার আশায় নাজিব রাজাক

বিশেষ রাজকীয় ক্ষমা পাওয়ার আবেদন করেছেন কারাবন্দী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক । আগস্টের শেষ দিকে দুর্নীতির মামলায় উচ্চ আদালত সাজা বহাল রাখার পর থেকে নাজিবের কারাবাস শুরু হয়। মালয়শিয়ার সংবিধান অনুযায়ী অনুযায়ী কোন এমপির এক বছরের বেশি কারাদ- হলে তার আসন শূন্য হয়ে যাবে।

তবে সাজা শুরুর দুই সপ্তাহের মধ্যে তিনি রাজক্ষমার আবেদন করতে পারবেন এবং সেই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমপি পদও বহাল থাকবে।

বহুল আলোচিত ওয়ানএমডিবি জালিয়াতি মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্টকে জেলে পাঠানো হয় গত ২৩ আগস্ট। ফেডারেল আপিল আদালতে নিম্ন আদালতের রায় বহাল থাকায় সেদিন থেকেই তার যাবজ্জীবন শাস্তি শুরু হয়। এখন নাজিব রাজাকের সামনে একমাত্র পথ আছে রাজক্ষমা। তার আইনজীবীরা ইতোমধ্যেই সেই আবেদন করেছেন।

যদি রাজা বিশেষ ক্ষমা ঘোষণা করেন তাহলে নাজিব মুক্তি পাবেন এবং হয়তো রাজনীতিতেও ফিরতে পারবেন। মালয় পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, রাজা ক্ষমার আবেদন বাতিল করলে দ্রুতই নাজিব রাজাকের এমপি পদ শূন্য ঘোষণা করা হবে।

রয়টার্স জানিয়েছে, এখন রাজার নেতৃত্বে রাজক্ষমা বিষয়ক বোর্ড এই আবেদন যাচাই বাছাই করবে। ক্ষেত্র বিশেষে তারা প্রধানমন্ত্রীর পরামর্শও গ্রহণ করতে পারে। সংবাদ মাধ্যমটি বলছে, অভিজাত মালয় পরিবারের সন্তান হিসেবে দেশটির বিভিন্ন প্রদেশের সুলতানদের সাথে নাজিব রাজাকের সুসম্পর্ক আছে বলে মনে করা হয়। এই সুলতানরাই পালাক্রমে মালয়েশিয়ার রাজা হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top