বিশ্ব সংবাদ

বিশ্বে দেশ রয়েছে দুইশো টিরও বেশি। এসব দেশের সম্পর্কে আমরা কতটােই বা জানি? পাঠকের বিভিন্ন দেশ সম্পর্কে চাহিদা পূরণে আমাদের এই বিভাগ- দেশ পরিচিতি । এখানে পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্কে নানা তথ্য তুলে ধরা হচ্ছে। প্রতিটি দেশ সম্পর্কে বিভিন্ন খুঁটি নাটি ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে সন্নিবেশিত করা হয়েছে।
ইরানের রাজধানীর নাম কি/ আফগানিস্তানের  হিন্দু জনসংখ্যা কত/ ভারতের মুসলিম জনসংখ্যা কত/ বসনিয়া কি মুসলিম দেশ/ লন্ডন কোন দেশের রাজধানী- আপনার জানা অজানা এমন প্রশ্নের উত্তরগুলো পাবেন এই বিভাগে।
সাইবেরিয়ার নাম শুনলেই মনে আসে বরফে ঢাকা বিস্তির্ণ অঞ্চল আর গা হীম করা শীত। সাইবেরিয়া মানেই উড়ে আসা অতিথি পাখির দেশ। সাইবেরিয়া মানেই তুষার ধস আর বরফের বৃষ্টি। রাশিয়ার বিশাল এই অঞ্চলটিতে বসবাস করেন অল্প সংখ্যক মানুষ। কেমন তাদের জীবন যাত্রা, সাইবেরিয়ার আবহাওয়াই বা কেমন, সাইবেরিয়া কোন মহাদেশে সেসব জানতে পড়ুন দেশ পরিচিতি।

সব উপাদান থাকার পরও স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি তাইওয়ান । চীন দাবি করে তাইওয়ান তাদের অংশ এবং সেটিকে ধরে রাখতে প্রয়োজনে সামরিক বাহিনী পাঠাবে তারা। তাইওয়ানের সোয়া দুই কোটি নাগরিক তাই সব কিছু থাকার পরেও পরিচয় সঙ্কটে ভুগছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও সামরিক সহযোগিতা দিতে শুরু করেছে। যে কারণে চীন-তাইওয়ান উত্তেজনা ক্রমশই বাড়ছে।

চীন-তাইওয়ান দ্বন্দ্বের ইতিহাস, বর্তমান অবস্থা এবং এ নিয়ে সামরিক উত্তেজনার খবরাখবর জানুন।

সাইপ্রাস : পূর্ব ভূমধ্যসাগরের বুকে ছোট্ট দ্বীপটি দুই বৃহৎ প্রতিবেশীর দ্বন্দ্বের জেরে বিভক্ত হয় স্বাধীনতা লাভের মাত্র ১৫ বছরের মাথায়। অনেক চেষ্টায়ও সেই ভাঙন আর জোরা লাগেনি। তুরস্ক ও গ্রিসের বিরোধের মধ্যে পড়ে সাইপ্রাস দ্বীপে এখন পৃথক দুটি রাষ্ট্র। এখন কেমন আছে সাইপ্রাস। কোন দেশ এই দ্বীপের কতটুকু নিয়ন্ত্রণ করছে? এসব নিয়েই আমাদের আয়োজন দেশ পরিচিতি

সৌদি-হিজবুল্লাহ গোপন বৈঠক

সৌদি আরবের সাথে লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়াদের গোপন বৈঠকের পরই ইয়েমেনে যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে হুথি বিদ্রোহীদের প্রতিনিধিত্ব করেছে হিজবুল্লাহ। এরপর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, পরস্পরকে চরম শত্রু জ্ঞান করা দুই পক্ষের মাঝে বৈঠকটি হয়েছে গত মার্চ মাসে। যেখানে সৌদি প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাশেম। […]

সৌদি-হিজবুল্লাহ গোপন বৈঠক Read More »

শ্রীলঙ্কায় জ্বালানী বিক্রি বন্ধ

চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে এবার জ্বালানী বিক্রিতে কড়াকড়ি আরোপ করেছে শ্রীলঙ্কা। জরুরী নয় এমন যানবাহনগুলোর কাছে জ্বালানী বিক্রি না করতে নির্দেশ দেয়া হয়েছে পেট্রোল পাম্পগুলোকে। বিবিসির খবরে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় আগামী দুই সপ্তাহ বাস, ট্রেন ও চিকিৎসার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া আর কেউ জ্বালানী কিনতে পারবে না। ব্যক্তি মালিকানাধীন যানবাহনের কাছেও  বিক্রি বন্ধ

শ্রীলঙ্কায় জ্বালানী বিক্রি বন্ধ Read More »

Scroll to Top