ব্রিটিশ রাজার অভিষেক হলো যেভাবে

রানীর মৃত্যুর শোকের মধ্যেই নতুন রাজাকে বরণ করে নিয়েছে ব্রিটেন। সাত দশকেরও বেশি সময় সিংহাসনে থাকা রানী দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার রাতে স্কটল্যান্ডের উইন্ডসর ক্যাসেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর সিংহাসনের উত্তরাধীকার তালিকার এক নম্বরে থাকা তার পুত্র প্রিন্স চার্লস পরবর্তী ব্রিটিশ রাজা হিসেবে মনোনীত হন।

শনিবার আনুষ্ঠানিকভাবে রাজ সিংহাসনে বসেছেন তৃতীয় চার্লস। বিবিসি জানিয়েছে, শনিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে চার্লসের অভিষেক অনুষ্ঠিত হয়। এই প্রথম রাজার অভিষেক অনুষ্ঠান সরাসরি টিভিতে প্রচারিত হয়েছে।

শনিবারে নতুন রাজার অভিষেক অনুষ্ঠানটি দুইভাবে বিভক্ত ছিলো। প্রথম পর্বে আনুষ্ঠানিকভাবে রানীর মৃত্যুর ঘোষণা ও নতুন রাজার নাম ঘোষণা করা হয়। প্রিভি কাউন্সিলের ক্লার্ক তৃতীয় চার্লসকে রাজা ও কমনওয়েলথের প্রধান হিসেবে ঘোষণা করেন। এবং উচ্চকণ্ঠে গড সেভ দ্য কিং উচ্চারণ করেন। এ সময় উপস্থিত অন্যরাও একই বাক্য উচ্চারণ করেন। এরপর রাজপরিবারের সদস্য, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঘোষণাপত্রে সই করেন। এরপর সেটি পাঠ করে শোনানো হয়। এর মধ্যে দিয়ে নতুন রাজার নিয়োগ চূড়ান্ত হয়।

এই পর্বে নতুন রাজা তৃতীয় চার্লস উপস্থিত ছিলেন না। দ্বিতীয় পর্বে তিনি হাজির হয়ে প্রিভি কাউন্সিলের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। শীর্ষ রাজনীতিকদের নিয়ে গঠিত এই কাউন্সিল রাজাকে পরামর্শ দিয়ে থাকে।
প্রিভি কাউন্সিলের দুইশো সদস্য এসময় উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, থেরেসা মে, ডেভিড ক্যামেরন, গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার ও জন মেজর। আরো ছিলেন দেশটির সদ্য দায়িত্ব নেয়া প্রধানমন্ত্রী লিজ ট্্রাস, রাজার স্ত্রী ক্যামিলা পার্কার ও রাজার বড় ছেলে প্রিন্স উইলিয়াম।

বিবিসি লিখেছে, আগের দিনই নতুন ব্রিটিশ রাজা র নিয়োগ ঘোষণা হয়ে গেছে। এবং রাজা চার্লস জাতীর উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। তাই শনিবারের অনুষ্ঠানটি ছিলো নিছক আনুষ্ঠানিকতা।

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন : আহমেদ স্টোর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top