Babar Azam cover drive

পাঠ্যবইয়ে বাবর আজমের কাভার ড্রাইভ

বাইশ গজে দুর্দান্ত সব কাভার ড্রাইভ খেলে দর্শকদের আনন্দ দেন পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যান বাবর আজম। ক্রিকেট বোদ্ধাদের মতে, বাবরের কাভার ড্রাইভ যেমন নিখুঁত, তেমনি দৃষ্টিনন্দন। অনেকেই সেই শট অনুকরণ করার চেষ্টাও করেন।

তবে পড়াশোনা নিয়ে যাদের কাজ, বাবরের সেই শট তাদের নজরও এড়ায়নি। সে কারণেই পাকিস্তানের বিজ্ঞান পাঠ্যবইয়ে জায়গা করে নিল বাবরের কাভার ড্রাইভ। জিও নিউজ জানিয়েছে, গতিশক্তি সম্পর্কে বোঝাতে বাবরের কাভার ড্রাইভের উদাহরণ দেওয়া হয়েছে পাকিস্তানের ফেডারেল শিক্ষা বোর্ডের নবম শ্রেণির বিজ্ঞান বইয়ে। বইয়ের সেই অংশ টুইটাইরে পোস্ট করেছেন পাকিস্তানের এক সাংবাদিক।

বইয়ে গতিশক্তি বিষয়ক অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে, বাবর আজম একটি কভার ড্রাইভ মারলেন- যেখানে বলের গতিশক্তি ১৫০ জুল। বলের ভর যদি ১২০ গ্রাম হয় তাহলে বলটি কত গতিতে বাউন্ডারিতে পৌঁছবে এবং একই গতিতে ৪৫০ গ্রাম ওজনের ফুটবল মারতে হলে ফুটবলারকে কতটা গতিশক্তি কাজে লাগাতে হবে?

পাকিস্তানের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের এই বিচক্ষণতা প্রশংসা কুড়িয়েছে বিশ্বব্যাপী। অনেকেই বলছেন, পাকিস্তানে ক্রিকেট কতটা জনপ্রিয় তা বোঝা যাচ্ছে এই প্রশ্ন থেকে। এবং সেটি যে ভবিষ্যত প্রজন্মের মধ্যে আরো ভালোভাবে জায়গা করে নেবে তা বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট এক টুইটে বলেছেন, পাকিস্তান কতটা ক্রিকেট প্রেমী জাতি তা বোঝা যাচ্ছে এই ঘটনায়। আমি পদার্থ বিজ্ঞান বেশি জানি না; কিন্তু এটা নিশ্চিত যে এই বিষয়টির উদাহরণ টানার জন্য বাবরের কাভার ড্রাইভের চেয়ে ভালো কিছু পাওয়া যাবে না।

আরো পড়ুন : বল বয় থেকে সুপারস্টার বাবর আজম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top