ইহুদীবাদী সংস্থা বন্ধ করে দিচ্ছে রাশিয়া

ইহুদিবাদীদের সবচেয়ে বড় অলাভজনক প্রতিষ্ঠান দ্য জিউস এজেন্সির শাখা বন্ধ করার আদেশ দিতে আদলতের কাছে অনুরোধ করেছে রাশিয়ার বিচার মন্ত্রণালয়। আলজাজিরার খবরে বলা হয়েছে, জেরুসালেম ভিত্তিক এই সংগঠনটি বিশ্বের বিভিন্ন প্রান্তে ইহুদিদের ইসরাইলে অভিবাসী হতে উদ্বুদ্ধ করতে কাজ করে।

মস্কোর বাসমানি ডিস্ট্রিক্ট কোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে, গত ১৫ জুলাই বিচার মন্ত্রণালয় আদালতের কাছে এই প্রতিষ্ঠানটি বন্ধের আবেদন জানায়। ২৮ জুলাই বিষয়টিতে শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতের মুখপাত্র রাশিয়ার সংবাদ মাধ্যমকে বলেছেন, সংস্থাটি বন্ধ করার আদেশ দিতে বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছে আদালত।

তিনি জানিয়েছেন, আইন ভঙ্গ করার কারণে বিচার মন্ত্রণালয় এই আবেদন করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি এই কর্মকর্তা।

গত সপ্তাহে রািশয়ার বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরআইএ নভোস্তিকে বলা হয়েছে, তারা এই অলাভজনক সংস্থাটির ব্যাপারে খোজখবর নিচ্ছেন। আর এরপরই আদালতের কাছে এটি বন্ধের আবেদন করা হয়।

আলজাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে ইসরাইলের সমালোচনার পর ইহুদিবাদী সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে রাশিয়া। গত এপ্রিলে ইসরাইলের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার লাপিত রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্য দায়ী করেছিলেন।

এদিকে, এই খবরে দৌড়ঝাপ শুরু হয়েছে তেল আবিবে। টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দলকে মস্কো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল।
খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী ইয়ার লাপিত জরুরীভাবে পরিস্থিতি মূল্যায়ন বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের নিয়ে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র, বিচার, অভিবাসন ও প্রবাসী মন্ত্রণালয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দলকে মস্কো পাঠানো হবে আগামী সপ্তাহে। সংস্থাটি যাতে রাশিয়ায় কার্যক্রম অব্যাহত রাখতে পারে সে ব্যপারে পুতিন প্রশাসনের সাথে আলোচনা করবেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top