এরদোয়ান

চমকে ভরা এরদোয়ানের মন্ত্রীসভা

টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। শনিবার আঙ্কারার প্রেসিডন্টে প্রাসাদে তার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশে^র ৮১টি দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথিরা। ৫০টি দেশের প্রেসিডেন্ট, ১৩টি দেশের প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন মন্ত্রীসহ বিভিন্ন স্থরের কর্মকর্তারা। আরো ছিলেন ওআইসি, ন্যাটোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। এদিন গঠন করা হয়েছে নতুন মেয়াদের জন্য এরদোয়ানের মন্ত্রীসভা

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, অতিথিদের তালিকায় ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আজারবাইবানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।

শপথ অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট প্রাসাদে বিদেশী অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট এরদোয়ান। সেখানে দেয়া বক্তৃতায় তিনি বলেন, তুরস্ক একটি নতুন যুগে প্রবেশ করেছে। তুর্কি শতাব্দীর সূচনা হয়েছে এবং দেশের উন্নয়নের দরজা খুলেছে।

এরদোয়ান বলেন, তুর্কি জাতি, আমার দল এবং নির্বাচনী জোট আমার ওপর যে আস্থা রেখেছে- আমি তাদের হতাশ করতে চাই না। নতুন সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ৮৫ মিলিয়ন তুর্ক নাগরিককে আপন করে নেবে।

এদিন নতুন মন্ত্রীসভা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। মন্ত্রীসভার বেশির ভাগ পদেই এসেছে পরিবর্তন। অর্থমন্ত্রী পদে আবার ফিরে এসেছেন মেহমেদ সিমসেক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাবেক এই ব্যাংকার ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত অর্থমন্ত্রী এবং পরবর্তী তিন বছর উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আলজাজিরা জানিয়েছে, তার সময়ে বিদেশী বিনিয়োগকারীরা তুরস্কে বিনিয়োগের ব্যাপারে খুবই আগ্রহী ছিলো। তবে ২০১৮ সালে লিরার দরপতনের পর সিমসেক পদত্যাগ করেন। এরদোয়ানের বিভিন্ন নীতির বিষয়ে প্রকাশ্যে বিরোধীতা করার জন্য খ্যাতি আছে তার।

নতুন মন্ত্রীসভায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক গোয়েন্দা প্রধান হাকান ফিদান। ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করা মেভলুত কাভুসগলুর স্থলাভিষিক্ত হয়েছেন এরদোয়ানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ফিদান। প্রতিরক্ষা মন্ত্রী করা হয়েছে সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ইয়াসার গুলারকে। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক মন্ত্রী সেভদেত ইলমাজকে।

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন : আহমেদ স্টোর

০ thoughts on “চমকে ভরা এরদোয়ানের মন্ত্রীসভা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top