পাকিস্তান ভারত ক্রিকেট

ভারত-পাকিস্তান হেড টু হেড পরিসংখ্যান

ক্রিকেট বিশ্বের র দুই দাপুটে পরশক্তি পাকিস্তান ও ভারত। দুই প্রতিবেশী দেশের মধ্যে রয়েছে চিরদিনের প্রতিদ্বন্দ্বীতা। এক সময় একই দেশ ভারতবর্ষ থেকে পৃথক হয়ে দুটি স্বাধীন দেশ গঠনের পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে রাজনৈতিক যে বৈরীতা শুরু হয়েছে সেটি ছড়িয়ে পড়েছে ক্রিকেটেও। যে কারণে দুই দেশের ক্রিকেট ম্যাচ মানেই টান টান উত্তেজনা। মাঠ থেকে গ্যালারি হয়ে টিভি পর্দা সর্বত্র উত্তেজনা বিরাজ করে। পাকিস্তান বনাম ভারত

পাকিস্তান বনাম ভারত ক্রিকেট India vs Pakistan

দুই দেশের খেলোয়াড়গণও যেন একে অপরকে সামনে পেলে তেতে ওঠেন। সাধারণ খেলতে থাকা পাকিস্তান দল যেন ভারতে সামনে পেলেই হয়ে ওঠে অসাধারণ। আবার দাপুটে ভারতও পাকিস্তানের সামনে পড়লে হাড্ডাহাড্ডি লড়াই ছাড়া জিততে পারে না। এমনই দুই দলের ক্রিকেট রসায়ন। এখানে আগে পরের পারফরম্যান্স কেমন সেটি বিবেচ্য নয়। সামনে পড়লেই দুই দল জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। অতীত ইতিহাস, পরিসংখ্যান, মাঠ, কন্ডিশন সব কিছু এখানে তুচ্ছ। শুধু মাঠের লড়াইটাই বড় হয়ে ওঠে।

তবে দর্শকদের এই আনন্দ থেকে বঞ্চিত করেছে রাজনৈতিক দ্বন্দ্ব। দুই দেশ সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০০৮ সালে। এরপর থেকে রাজনৈতিক গোলযোগের কারণে একে অপরের দেখা হওয়া বন্ধ। একমাত্র আইসিসি কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোন টুর্নামেন্টে দুই দেশের দেখা হয়।

ভারত পাকিস্তান ক্রিকেট পরিসংখ্যান

টেস্ট ক্রিকেট

১৯৫২ সালে পাকিস্তান দল প্রথমবারের মতো ভারত সফর করে। দুই দল প্রথম মুখোমুখী হয় ১৯৫২ সালের ১৬ অক্টোবর। ওই সিরিজে দুই দলকে নেতৃত্ব দিয়েছিলেন লালা অমরনাথ ও আবদুল হাফিজ কারদার। ভারতের দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচে ভারত জয় পায় এক ইনিংস ও ৭০ রানে। লক্ষনৌতে সিরিজের দ্বিতীয় ম্যাচেই ভারতকে এক ইনিংস ও ৪৩ রানে হারিয়ে প্রতিশোধ নেয় পাকিস্তান।

সেই শুরু থেকেই পাল্টাপাল্টি জয়ের এই ধারা চলতে থাকে। যার ফলে দেশ দুটির মধ্যে ক্রিকেট যুদ্ধ ক্রমশই জমজমাট হয়ে ওঠে।

এখন পর্যন্ত দুই দল মোট টেস্ট খেলেছে ৫৯টি। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১২টিতে, ভারত জিতেছে ৯টি। ড্র হয়েছে ৩৮টি ম্যাচে।

টেস্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ স্কোর ৬৯৯/৫। আর ভারতের সর্বোচ্চ ৬৭৫/৫ রান।

বিশ্বকাপের সূচি জানতে ক্লিক করুন 

ওয়ানডে

ভারত ও পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচটি খেলে ১৯৭৮ সালের ১ অক্টোবর। পাকিস্তানের কোয়েটায় অনুষ্ঠিত সেই ম্যাচে দুই দলকে নেতৃত্ব দিয়েছিলেন যথাক্রমে সাইয়েদ কিরমানি(ভারত) ও মুশতাক মোহাম্মাদ(পাকিস্তান)। সেই ম্যাচে ৪ রানে জয় পায় ভারত। অন্য তারকা খেলোয়াড়দের মধ্যে ছিলেন ইমরান খান, কপিল দেব, মুদাসসর নজর, মহিন্দার অমরনাথ প্রমুখ।

এর ১২ দিন পর দ্বিতীয়বার দেখায় ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রতিশোধ নেয় পাকিস্তান। সেই থেকেই শুরু দুই দেশের ওয়ানডে যুদ্ধের।

২০২৩ এশিয়া কাপের আগ পর্যন্ত ওয়ানডেতে দুই দল মুখোমুখী হয়েছে ১৩২ বার। ম্যাচের পরিসংখ্যানে পাকিস্তানের জয়ের পাল্লাই বেশ ভারি। পাকিস্তান জিতেছে ৭৩ ম্যাচ, বিপরীতে ভারত জিতেতে ৫৫টি ম্যাচে। ৪টি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে।

সর্বোচ্চ স্কোর ভারতের ৩৫৬, পাকিস্তানের ৩৪৪। সর্বনি¤œ পাকিস্তানের ৮৭, ভারতের ৭৯।
ভারত সর্বোচ্চ ৩২৯ রান চেজ করেছে জিতেছে পাকিস্তানের বিপক্ষে, আর পাকিস্তান জিতেছে ৩২৮ রান তাড়া করে।

দেশের মাটিতে পাকিস্তান জিতেছে ১৪টি, ভারত জিতেছে ১১টি। বিদেশের মাটিতেও জয়ের হিসাবে এগিয়ে পাকিস্তান, তারা জিতেছে ১৯টিতে। আর ভারত জিতেছে ১১টিতে।
এবারের এশিয়া কাপের আগে দুই দল সর্বশেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখী হয়েছে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে।

টি-টোয়েন্টি

টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল প্রথম মুখোমুখী হয় ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে। প্রথম ম্যাচেই আগুনে লড়াই দেখে বিশ্ব। ম্যাচটি টাই হয়। একই টুর্নামেন্টের ফাইনালে আবারো মুখোমুখী হয় দুই দল। সেখানেও টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ভারত জয় পায় ৫ রানে।

মুখোমুখী হয়েছে মোট ১২ বার। এখানে ভারতের জয়ের পাল্লাই ভারী। ভারত জিতেছে ৯টি ম্যাচে, আর পাকিস্তান জিতেছে ৩টি ম্যাচে।

রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলেও পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে দেয়া হয় না। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে খেলেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা।
শোয়েব আখতার, মোহাম্মাদ হাফিজ ওমর গুল, সালমান বাট খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সে। শোয়েব মালিক, মোহাম্মাদ আসিফ খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। সোহেল তানভীর, কামরান আকমল, ইউনুস খান রাজস্থান রয়্যালসে। মিসবাহ উল হক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, শহীদ আফ্রিদি ডেকান চার্জার্স, আজহার মাহমুদ কলকাতা ও কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম মৌসুম শেষে পাকিস্তানি খেলোয়াড়রা নিষিদ্ধ হওয়ার পর আজহার মাহমুদ ব্রিটিশ পাসপোর্ট নিয়ে পাঞ্জাবের হয়ে খেলেছেন কয়েক মৌসুম।

বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের খরা চলছে। ওয়ানডে বিশ্বকাপের দুই দল সাত বার মুখোমুখী হয়েছে; কিন্তু পাকিস্তান একবারও ভারতকে হারাতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ বারের দেখায় পাকিস্তান ১ বার জিতেছে আর একটি ম্যাচ টাই হয়েছে। ভারত জিতেছে ৫ বার।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল ৫ বার মুখোমুখী হয়েছে। এখানে তিন বারই জিতেছে পাকিস্তান। এর মধ্যে ২০১৭ সালের ফাইনালে ভারতকে হারিয়ে পাকিস্তান শিরোপা জেতে।

পাকিস্তান বনাম ভারত এশিয়া কাপ

এশিয়া কাপ ও বিশ্বকাপসহ মোট শিরোপা জয়ের ক্ষেত্রে দুই দলের তুলনা করি চলুন।

আইসিসি বিশ্বকাপ : ভারত ২ বার (১৯৮৩ ও ২০১১), পাকিস্তান ১ বার (১৯৯২)

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ভারত (২০০৭), পাকিস্তান (২০০৯)

চ্যাম্পিয়ন্স ট্রফি : ভারত ২০১৩ এবং ২০০২ (যুগ্মভাবে শ্রীলঙ্কার সাথে)। পাকিস্তান (২০১৭)

এশিয়া কাপ : ভারত ৭ বার, পাকিস্তান ২ বার।

লেখকের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন : আহমেদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top