কেরানীগঞ্জে অগ্নিকান্ডে নিহত পরিবারের পাশে জামায়াত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের কদমতলী এলাকায় গ্যাস-লাইটার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ছয়জনের মৃত্যুর ঘটনায় নিহত পরিবারকে সমবেদনা জানিয়েছে ঢাকা জেলা জামায়াতে ইসলামী।

৫ এপ্রিল রোববার সরেজমিন পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসাইন। এ সময় সাথে ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, কেরানীগঞ্জ মডেল পূর্ব থানা আমীর ডা. এমাদুল হক, কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার সেক্রেটারি শহিদুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেন। এছাড়া সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top