পুরুষ পরিচয়ে ছাত্রদলের কমিটিতে নারী, পরে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, কসবায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের পাঁচ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ছিল, যা সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়া হয়।

তিনি বলেন, কমিটিতে অন্তর্ভুক্তির আগে জমা দেওয়া বায়োডাটায় রেদোয়ান ইসলাম নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে কমিটি ঘোষণার পর জানা যায়, তিনি জেন্ডার পরিবর্তন (ট্রান্সজেন্ডার) করেছেন। এ তথ্য গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top