বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার শাক্তা ইউনিয়নের উদ্যোগে বন্যা কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ শুক্রবার ইউনিয়ন আমীর আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি ফারুক হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার কর্মপরিষদ সদস্য ও কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার সম্মানিত আমীর জনাব আব্দুর রহিম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার শুরা সদস্য ইন্জিনিয়ার তৌফিক হাসান। দারসুল কোরআন পেশ করেন সাবেক ইউনিয়ন আমীর ও থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা বিএম জহিরুল ইসলাম।
এছাড়াও থানা সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আখতার হোসেন, তারানগর ইউনিয়ন আমীর আব্দুর রশিদ, রুহিতপুর ইউনিয়ন সভাপতি শাহজাহান সম্রাট, হযরতপুর ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন সহকারী সেক্রেটারি হাজী জহিরুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাক্তা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধী ও জনশক্তিসহ প্রায় ৫৬০ জন অংশ নেন।


