উঠে গেল হজের কোটা
পবিত্র হজ উপলক্ষে হাজিদের জন্য দেশ ভিত্তিক কোটাপদ্ধতি তুলে দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, এ বছর হজ করার জন্য হাজির সংখ্যা নির্ধারিত থাকবে না। এছাড়া হজ করার ক্ষেত্রে যে নির্দিষ্ট বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেটিও থাকবে না বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ হজ মেলা ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, মহামারির আগে হাজিদের সংখ্যা যেমন ছিল, সেটি আগের সংখ্যায় ফিরে যাবে। এছাড়া বয়সের ক্ষেত্রেও কোনো সীমাবদ্ধতা থাকবে না।
তবে সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যেসব মানুষ এখন পর্যন্ত একবারও হজ করেননি, এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এ বছর ২৬ জুন থেকে হজের মৌসুম শুরু হবে।
করোনা মহামারীর আগে ২০১৯ সালে প্রায় ২৬ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন; কিন্তু পরের দুই বছর নির্দিষ্ট সংখ্যক মানুষ হজের সুযোগ পান। যাদের প্রায় সবাই ছিলেন সৌদিতে বসবাসকারী। এরপর ২০২২ সালে প্রায় ১০ লাখ মানুষ হজ পালন করার সুযোগ পান।
আশা করা হচ্ছে, বিধিনিষেধ উঠে গেলে ২০২৩ সালের হজ থেকে হাজির সংখ্যা আবার ২৫ লাখ ছাড়িয়ে যাবে। হজের কোটা
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন : আহমেদ স্টোর


