জাতীয়

উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

শেরপুর ও বগুড়া উপনির্বাচনে অনিয়ম, ভোট কারচুপি, কেন্দ্র দখল এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগে শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাজধানী ঢাকায় বড় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা উপনির্বাচনে “নজিরবিহীন ভোট […]

উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ Read More »

পেট্রল-অকটেনে কতদিন চলবে জানালো জ্বালানি বিভাগ

আগামী দুই মাসে দেশে পেট্রল ও অকটেনে কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। দেশে বর্তমানে ১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন এবং ১৬ হাজার

পেট্রল-অকটেনে কতদিন চলবে জানালো জ্বালানি বিভাগ Read More »

আরও ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে আরও ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বৈশ্বিক অস্থিরতা, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতকে ঘিরে সৃষ্ট ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত

আরও ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Read More »

সংসদ

মঙ্গলবারে সংসদে যে বিলগুলো পাস হলো

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়- সম্পর্কিত একাধিক বিল আজ জাতীয় সংসদে পাস হয়েছে। বিলগুলোর ওপর ধারা অনুযায়ী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠভোটে সরাসরি সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব

মঙ্গলবারে সংসদে যে বিলগুলো পাস হলো Read More »

বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কাইজার সোহেল আহমেদ-কে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা

বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ Read More »

জাতীয় সংসদ

সংবিধানের সাথে মিল রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। তিনি আরও জোর দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে একমাত্র পথ হলো সংবিধান মেনে চলা। তিনি বলেন, ‘সবকিছুই-সরকার গঠন, সংসদ ও সব সংসদ সদস্য-সংবিধানের অনুযায়ী এসেছে, কিন্তু এখন সংবিধানকে উপেক্ষা করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা যায় কীভাবে?’ তিনি আজ সংসদে সরকারি

সংবিধানের সাথে মিল রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার Read More »

তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্যমতে, জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো হতে কোনো কোনো ক্ষেত্রে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না বলে জানা

তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ Read More »

দেশে তেলের মজুত সম্পর্কে জানালেন জ্বালানিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘দেশে ডিজেল, পেট্রল, অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’ শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর

দেশে তেলের মজুত সম্পর্কে জানালেন জ্বালানিমন্ত্রী Read More »

ইরানে হামলা ও খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে রবিবার (১ মার্চ) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও

ইরানে হামলা ও খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ Read More »

বাংলাদেশ হবে সবার, সরকার হবে জনগণের : আমিরে জামায়াত

জামায়াত কি অনুগত বিরোধী দল হবে?

‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে অনুগত বিরোধী দল হবে না’ বলে জানিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা: শফিকুর রহমান এমপি বলেছেন, ‘দেশে একটা নির্বাচন হয়েছে, ফলাফল আমরা মেনে নিয়েছি। খুশিতে হোক আর অখুশিতে হোক। আমরা অতীতের কালচারে ফিরে যেতে চাইনি যে, নির্বাচন মানি না।’ তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলছি, আমরা অনুগত

জামায়াত কি অনুগত বিরোধী দল হবে? Read More »

Scroll to Top