‘রাশিয়া, নয় তো পারমাণবিক চুক্তি’ একটি বেছে নিতে হবে

রাশিয়ার সাথে সম্পর্ক নাকি, পারমাণবিক চুক্তি -কোনটি চায় ইরান- যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবের নিন্দা জানিয়েছে তেহরান। সেই সাথে যুক্তরাষ্ট্রের এমন আজগুবি দাবি প্রত্যাখান করে তেহরান বলেছে, এই দুটি বিষয়ের মধ্যে কোন সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের এমন মানসিকতাই এখন এই চুক্তির পথে প্রধান বাধা।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, গত বুধবার ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রবার্ট মালি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানকে যেকোন একটি পথ বেছে নিতে হবে। হয় তারা রাশিয়ার সাথে সম্পর্ক রক্ষা করবে, অথবা পারামাণবিক চুক্তি পুনরোজ্জীবিত করবে। এ সময় তিনি রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন।

রবার্ট মালি আরো বলেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি পুনরোজ্জীবিত করার সুযোগ দিনে দিনে কমে যাচ্ছে। তবে ওয়াশিংটন যেকোন মূলে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে ঠেকিয়ে রাখবে বলে তিনি জানান।

মার্কিন কর্মকর্তার এই কথার জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের সাথে রাশিয়াসহ প্রতিবেশী দেশগুলোর সম্পর্ককে পারমাণবিক চুক্তি আলেচনার মুখোমুখী দাড় করানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। যা বলে দিচ্ছে, সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা যুক্তরাষ্ট্রই এই চুক্তির পথে প্রধান বাধা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top