বিশ্বকাপ ক্রিকেট ২০২২

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচি

বিশ্বকাপ ক্রিকেটে ( ICC ODI World Cup ) এগিয়ে আসছে। এবারের আসর বসবে ভারতের মাটিতে। এবারের আসরে মোট ১০টি দেশ অংশ নেবে। মোট ম্যাচ হবে ৪৮টি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী জানাবো এই লেখায়।

বিশ্বকাপ ক্রিকেট World Cup Cricket

তার আগে বলে নেই বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আসর বসেছিলো ১৯৭৫ সালে। এবারের আসরটি বিশ্বকাপের ১৩তম আসর। গত আসরের চ্যাম্পিয়ন হয়েছিলো ইংল্যান্ড। এবারো দলটি ফেবারিট। তবে এশিয়ার মাটিতে খেলা হওয়ার কারণে স্বাগতিক ভারত ও প্রতিবেশী পাকিস্তানকেও ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ এবার প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে, অক্টোবরের ৭ তারিখ। ভারত-পাকিস্তান মহাযুদ্ধ হবে ১৫ অক্টোবর। এবারের বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। যেটি এদেশের দর্শকদের জন্য সুবিধাজনক।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ODI World Cup 20233

এবারের বিশ্বকাপের মোট ১০টি দল অংশ নেবে। কোন গ্রুপ ভাগাভাগি নেই। টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ সব দল অন্য দলগুলোর বিপরীতে একটি করে ম্যাচ খেলবে। যার কারণে প্রথম পর্বে সবাই ৯টি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার সেরা ৪টি দল যাবে সেমিফাইনালে। সেখান থেকে নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট।

অংশ নেয়া দলগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, নেদারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এবারের আসরে বাছাই পর্বে বাদ পড়েছে এক সময়ের পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডও এবার বিশ্বকাপের টিকেট পায়নি।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচি World Cup 2023 Schedule

(সব খেলা বাংলাদেশ সময় অনুযায়ী)

[table id=7 /]

 

বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম খেলেছে ১৯৯৯ সালে। সেবার গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি জয় পেয়েছে। একটি স্কটল্যান্ডের বিরুদ্ধে, আরেকটি শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের বিরুদ্ধে সেই জয়টি বাংলাদেশের ক্রিকেটের গতিপথ বদলে দিতে ভুমিকা রেখেছে।

ওয়াসিমক আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, সাইদ আনোয়ার, শহীদ আফ্রিদির সেই দলের বিপক্ষে আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুলের দল জয় পেয়েছিলো ৬৪ রানের। এরপরই বাংলাদেশর টেস্ট স্ট্যাটাস পাওয়া সহজ হয়ে যায়। আর বাংলাদেশ নাম লেখায় ক্রিকেট পরিবারের স্থায়ী সদস্য হিসেবে।

আরো পড়ুন :

বাবার মৃত্যু যেভাবে বদলে দিল কোহলিকে

বাবর আজম : ক্যারিয়ার ও পরিসংখ্যান

১৯৯৯ আসরে বাংলাদেশের হয়ে দারুণ ব্যাটিং করেছিলেন মিনহাজুল আবেদিন নান্নু, মেহরাব হোসেন অপি, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। বোলিংয়ে মোহাম্মাদ রফিক, মঞ্জুরুল করিম, খালেদ মাহমুদ সুজনরা ছিলেন দলের ভরসা। বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন : আহমেদ স্টোর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top