পবিত্র নগরী মক্কা। বিশ্ব মুসলিমের কেবলা অবস্থিত যে নগরীতের। এখানেই রয়েছে মুসলিমদের কেবলা মসজিদুল হারাম। যেটির দিকে ফিরে নামাজ আদায় করে সারা বিশ্বের মুসলিমরা। মক্কা সেই শহর যেখানে জন্ম নিয়েছেন মহানবী হযরত মুহাম্মাদ সা.। বিভিন্ন ধরনের কিছু মক্কার ছবি নিয়ে এই আয়োজন।
দ্বিতীয় হিজরি সনের শাবান মাসে একদিন জোহরের নামাজের সময় রাসুল সা. এর ওপর ওহী নাজিল হয়। তখন তিনি জেরুসালেমের আল আকসা মসজিদের দিকে ফিরে নামাজ পড়ছিলেন। সেটাই ছিলো মুসলিমদের প্রথম কিবলা। ওহী নাজিলের পর রাসুল সা. দুই রাকাত নামাজের পর মক্কার দিকে ঘুরে যান, বাকি দুই রাকাত নামাজ তিনি মসজিদুল হারামকে কিবলা করে আদায় করেন। এভাবেই কিবলা পরিবর্তিত হয়।
মক্কা নগরীটি সৌদি আরবের হেজাজ অঞ্চলের অন্তর্ভূক্ত। এর অফিশিয়াল নাম মক্কা আল মুকাররমা দেশটি মক্কা প্রদেশের রাজধানী শহর এটি। মক্কা থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে রয়েছে জেদ্দা নগরী। জেদ্দা লোহিত সাগরের তীরে অবস্থিত। মক্কা থেকে উত্তর দিকে রয়েছে আরেক পবিত্র শহর মদিনা। মক্কা থেকে মদিনার দূরত্ব সাড়ে চারশো কিলোমিটারের কিছু কম।


মক্কা নগরীর ১ হাজার ২০০ বর্গকিলোমিটার। এর জনসংখ্যা ২০ লাখের কিছু বেশি। পবিত্র কোরআনের সুরা আল ফাতহ এর ২৪ নম্বর আয়াতে নগরীর মক্কা নামটি উল্লেখ রয়েছে। রাসুল সা. এই নগরীতে তার জীবনের প্রথমাংশ কাটিয়েছেন। তার কুরাইশদের অত্যাচারে মক্কা ছেড়ে হিজরত করেছেন মদীনায়। তবে নব্যুয়তের শেষ দিকে আবার মক্কা বিজয় করেছেন। তবে তার প্রতিষ্ঠিত খেলাফতের কেন্দ্র ছিলো মদীনা নগরীতেই।
মক্কা নগরীর আকর্ষণীয় কিছু ছবি দেয়া হলো নিচে (টপিক : মক্কার ছবি )


মক্কার ছবি

ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন : আহমেদ


