মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতচূড়া কে ২ পর্বত । বরফে ঢাকা পর্বতের অপরূপ সুন্দর দৃশ্য ধরা পড়েছে দ্যা গার্ডিয়ানের ফটো সাংবাদিকের চোখে। ছবিটি পাকিস্তানের গিলটিগ বালতিস্তান এলাকা থেকে তেলা।
কে ২ পর্বত শৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৬১১ মিটার। আর এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটার। কে টু পর্বত শৃঙ্গটির বেশিরভাগ এলাকা পড়েছে আজাদ কাশ্মিরের কারাকোরাম পার্বত্য এলাকায়। এর কিছু অংশ আছে চীনের মধ্যে, যেটি চীনের জিনজিয়াং প্রদেশের মধ্যে পড়েছে।
কে ২ পর্বত শৃঙ্গ দেখতে যতটা সুন্দর এটির প্রকৃতি ততটাই ভয়ানক। দেখতে মায়াবি সুন্দর এই পর্বতটি বহু আরোহীর প্রাণ কেড়ে নিয়েছে।
এই পর্বত আরোহন খুবই বিপজ্জনক। পৃথিবীর সর্বোচ্চ ৫টি পর্বত শৃঙ্গের মধ্যে এটিকে সবচেয়ে বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছেন পর্বতারোহীরা। এর চূড়ায় উঠতে সক্ষম হয়েছেন এমন লোকদের মধ্যে প্রতি চারজনে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে নামতে গিয়ে।
মাউন্ট এভারেস্টের চেয়ে এর উচ্চতা কম হলেও তাই এটিতে অনেকেই আরোহন করতে চান না। ১৯৫৪ সালে প্রথম এই পর্বতের চূড়ায় উঠেছিলেন এক ইতালীয়। এরপর এত বছরে মাত্র ৩৭৭ জন এখানে সামিট করতে পেরেছেন। এই পর্বতে উঠতে গিয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড প্রতিকূল আবহাওয়া ও ঠাণ্ডার কারণে এই পর্বতে ওঠা কঠিন।
বিপজ্জনক হওয়ার কারণেই এই পর্বতে ওঠার প্রতি পর্বতারোহীদের আগ্রহ কম।
আমাদের ফেসবুক পেজ : আহমেদ স্টোর



Как домашние животные помогают людям, страдающим одиночеством?
Your comment is awaiting moderation.