ভারত দক্ষিণ এশিয়ার একটি দেশ। দেশটি এক সময়ের ব্রিটিশ ভারতের বড় অংশ নিয়ে গঠিত। ভারত একটি হিন্দুপ্রধান দেশ। ব্রিটিশ শাসন অবসানের পর এটি গণতান্ত্রিক শাসনে পরিচালিত হয়। এই লেখায় জানাবো ভারতের আয়তন কত দেশটির মুসলিম জনসংখ্যা কত -এমন কিছু তথ্য।
ভারতের আয়তন কত
ভারতের অফিশিয়াল নাম রিপাবলিকান অব ইন্ডিয়া। দেশটি ভারত বা হিন্দুস্তান হিসেবেও পরিচিত। আয়তনে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। ভারতের মোট আয়তন ৩২ লাখ ৮৭ হাজার ২৬৩ বর্গকিলোমিটার। এর চেয়ে যে ছয়টি বড় দেশ আছে সেগুলো হলো : রাশিয়া, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও অস্ট্রেলিয়া।
তবে জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বের প্রথম। দেশটি ২০২৩ সালে চীনকে ছাড়িয়ে সর্বাধিক জনসংখ্যার দেশের খ্যাতি পেয়েছে। দেশটির জনসংখ্যা ১৪২ কোটির বেশি।
ভারতের পশ্চিমে পাকিস্তানের সাথে স্থল সীমান্ত রয়েছে। উত্তরে আছে চীন, নেপাল ও ভুটা। পূর্ব দিকে মিয়ানমার। আর ভারতের অনেকটা পেটের মধ্যে অবস্থান বাংলাদেশের। দক্ষিণে ভারত মহাসাগর, দক্ষিণ পশ্চিমে আরব সাগর, দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর।
ভারত মহাসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও ভারতের অংশ।
ভারতের রাষ্ট্রপতির নাম কি
ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম দ্রৌপদি মূর্মু। ২০২২ সালের ২৫ জুলাই তিনি ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনিই ভারতের প্রথম উপজাতীয় সম্প্রদায়ের মধ্য থেকে এই পদে এলেন। আর নারী হিসেবে প্রতিভা পাতিলের পর দ্বিতীয়।
১৯৫৮ সালে উড়িষ্যার একটি সাওতাল পরিবারে জন্মগ্রহণ করা দৌপদির পারিবারি নাম ছিলো পুতি টুডু। স্কুলে ভর্তি হওয়ার পর তার শিক্ষকরা নাম বদলে দ্রৌপদি রাখেন। উড়িষ্যার রমাদেবি মহিলা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ পাশ করেন।

রাজনীতিতে আসার আগে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। ২০০০ সালে বিজেপির হয়ে উড়িষ্যা বিধানসভার সদস্য নির্বাচিত হন। রাজ্য সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন কয়েক বছর।
২০০৯ সালে লোকসভা (কেন্দ্রিয় পার্লামেন্ট) নির্বাচনে অংশ নিয়ে পরজিত হলেও। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর তাকে ঝাড়খণ্ড রাজ্যের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনিই হন ভারতের প্রথম গভর্নর। ছয় বছর এই পদে দায়িত্ব পালন করার পর তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে বিজেপি। এবং পার্লামেন্টে সরকার দলীয় এমপিদের ভোটে জিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
ভারতের রাজ্য কয়টি
ভারতে মোট রাজ্য সংখ্যা ২৮টি। এছাড়া রয়েছে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি। যেমন দিল্লি, কাশ্মির, আন্দামান দ্বীপ এগুলো কেন্দ্রশাসিত অঞ্চল। কাশ্মির আগে রাজ্য ছিলো; কিন্তু ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল ও অঞ্চলটিকে কেন্দ্রশাসিত করা হয়।
কেন্দ্রীয় সরকার ভারতের সর্বোচ্চ শাসন ক্ষমতা পরিচালনা করে। তবে রাজ্যগুলোতে রয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের প্রধানকে বলা হয় মুখ্যমন্ত্রী। রাজ্যের একটি পার্লামেন্ট বা আইনসভা রয়েছে। ভারতে রাজ্য আইনসভাগুলোকে বলা হয় বিধানসভা। বিধানসভার সদস্যদের বলা হয় এমএলএ।
রাজ্যের আয়তন অনুযায়ী বিধানসভার সদস্য সর্বনিম্ন ৬০ থেকে সর্বোচ্চ ৫০০ জন হতে পারে। (তবে বিশেষ আইনের বলে গোয়া, সিকিম ও মিজোরামে ৬০ এর কম আছে)। জনগনের ভোটে ৫ বছরের জন্য নির্বাচিত হন এমএলএ’রা।
[table id=3 /]
ভারতের প্রদেশ কয়টি
ভারতে প্রদেশ আর রাজ্য একই। অফিশিয়ালি এগুলোকে রাজ্য নামেই ডাকা হয়। তবে কয়েকটি রাজ্যের নামের সাথে প্রদেশ শব্দটি রয়েছে। যেমন উত্তর প্রদেশ-, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, অরুনাচল প্রদেশ।
ভারতের রাজধানীর নাম কি
ভারতে রাজধানীর নাম নয়া দিল্লি। এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির অন্তর্ভূক্ত। সংক্ষেপে বলা যায়, দিল্লি মেগাসিটির একটি অংশ হচ্ছে নয়া দিল্লি। দিল্লি অঞ্চলের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম অরবিন্দ কেজরিওয়াল। রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট ও সুপ্রিম কোর্ট নয়া দিল্লিতেই অবস্থিত।
ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের সময় নয়া দিল্লির গোড়পত্তন হয়েছিলো। ১৯৩১ সালের ১৩ ফেব্রুয়ারি এলাকাটি ভারতের রাজধানী হিসেবে ঘোষিত হয়। এর আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিলো কলকাতায়।
তবে মুঘল আমল থেকেই এই অঞ্চলের রাজনীতি ও ব্যবসায় বাণিজ্যের কেন্দ্র ছিলো (পুরাতন) দিল্লি। বঙ্গভঙ্গ নিয়ে ব্রিটিশ বিরোধী জনমত চাঙ্গা হওয়ায় শাসকরা রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।
বর্তমানে নয়া দিল্লি একটি পৌরসভা। এর আয়তন ৪২.৭ বর্গকিলোমিটার। জনসংখ্যা আড়াই লাখ।
ভারতে মুসলিম জনসংখ্যা কত ২০২২
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতে হিন্দুদের পরই মুসলিম জনসংখ্যা। দেশটিতে হিন্দুদের হার মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ। আর মুসলিমদের সংখ্যা ১৪ শতাংশের কিছু বেশি। বাকিদের মধ্যে খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও কিছু ইহুদি আছে।
২০২১ সালের হিসাব অনুযায়ী ভারতে মোট মুসলিম জনসংখ্যা ২১ কোটি ৯ লাখের মতো। দেশটিতে মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়ছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে ১৯৫০ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে মোট জনসংখ্যার হিসেবে মুসলিমদের সংখ্যা ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে হিন্দুদের সংখ্যা কমেছে ৪.৩ শতাংশ।
বিশ্বের মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারতের অবস্থান তৃতীয়। আর অমুসলিম দেশগুলোর মধ্যে শীর্ষে।
ভারতের ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা
ভারতীয় মুদ্রার নাম রুপি। ১০০ পয়সায় এক রুপি। তবে পয়সার ধাতব মুদ্রা (কয়েন) এখন আর দেখা যায় না। এক রুপির মুদ্রাই সর্বনিম্ন হিসেবে ব্যবহৃত হয়। সর্বোচ্চ ২ হাজার টাকার নোট আছে বাজারে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া নোট বাজারে আনে।
গুগল জানাচ্ছে, ২০২৩ সালের এপ্রিল মাসের প্রথম দিকে এক ভারতীয় রুপি সমান বাংলাদেশের ১.৩২ টাকা। ১০০ রুপি মানে ১০০ টাকা ৩২ পয়সা। আর ভারতের ১ হাজার রুপিতে বাংলাদেশের ১ হাজার ৩২০ টাকা।
অন্যদিকে ১০০ ইন্ডিয়ান রুপির সমান এক মার্কিন ডলার ২২ সেন্ট। অর্থাৎ ১ মার্কিন ডলার সমান ৮২ ভারতীয় রুপি।
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কতটি
বাংলাদেশের ৩০টি জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে।
চট্টগ্রাম বিভাগের- চট্রগ্রাম ,রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া।
সিলেট বিভাগের- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ
রাজশাহী বিভাগের- চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও রাজশাহী
রংপুর বিভাগের : কুড়িগ্রাম ,লালমনিরহাট, পঞ্চগড় ,নীলফামারী , ঠাকুরগাঁও, দিনাজপুর।
ময়মনসিংহ বিভাগের- জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা।
খুলনা বিভাগের- মেহেরপুর , কুষ্টিয়া , চুয়াডাঙ্গা, ঝিানাইদহ, যশোর ও সাতক্ষীরা ।
ঢাকা ও বরিশাল বিভাগে কোন জেলার সীমান্ত নেই ভারতের সাথে। এছাড়া মিয়ানমারের সাথে সীমান্ত আছে তিনটি জেলার এগুলো হলো- কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান।
রাঙামাটি একমাত্র জেলা যার দুই দেশের সাথেই সীমান্ত আছে।
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি
৫টি, সেগুলো হলো -পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরাম।
লেখকের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন : আহমেদ


