Most Influential Jews

প্রভাবশালী  ৫০ ইহুদি

সারা বিশ্বের ৫০ জন প্রভাবশালী ইহুদি র একটি তালিকা তৈরি করেছে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট। তালিকার এক নম্বরে স্থান পেয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান ওপেন এ-আই’ এর সহপ্রতিষ্ঠাতা স্যাম আল্টম্যান।

প্রভাবশালী রাষ্ট্রনেতা ও রাজনীতিবিদদের পেছনে ফেলে তার এক নম্বরে ওঠে আসাটা প্রমাণ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কতটা গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তালিকার দুই নম্বরে আছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু, তিন নম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

ওপেন এআই (Open AI) হচ্ছে সেই প্রতিষ্ঠান যারা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। গত বছর নভেম্বরে (২০২২) তারা বাজারে আনে বহুল আলোচিত চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্ত্বার এই সফটওয়ারটি মানুষের সাথে টেক্সট চ্যাটিং করতে পারে। অর্থাৎ নির্দিষ্ট কোন কমান্ডের ভিত্তিতে কাজ না করে এটি যেকোন সময় করা প্রশ্নের জবাব দিতে পারে বা আদেশ পালন করতে পারে। এমনকি নির্দেশ পেলে মৌলিক গান, কবিতা প্রবন্ধ লিখেও হাজির করতে পারে চ্যাটজিপিটি।

এতদিন কৃত্রিমবুদ্ধিমত্তা বিশেষজ্ঞ পর্যায়ে ব্যবহৃত হলেও চ্যাটজিপিটি বিষয়টিকে সাধারণের হাতের নাগালে পৌছে দিয়েছে। যাকে বলা হচ্ছে প্রযুক্তি ক্ষেত্রের নতুন বিপ্লব। ইলন মাস্কসহ কয়েকজন প্রযুক্তিবিদকে নিয়ে ২০১৫ সালে ওপেন এ-আই প্রতিষ্ঠা করেন স্যাম আল্টম্যান।

আরো পড়ুন : বাজারে এলো আইফোন ১৫

প্রভাবশালী ইহুদির তালিকায় আরো আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, তার সাথে যৌথভাবে ১৩ নম্বরে স্থান পেয়েছেন- হোয়টসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা জান কোম ও গুগলের সাবেক সিইও এরিক শিট। ইসরাইলের বড় বড় মন্ত্রী এমনকি প্রতিরক্ষা বাহিনী প্রধানের চেয়েও ওপরে স্থান পেয়েছেন তারা।

অ্যান্টনি ব্লিংকেন ছাড়াও যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনের আরেকজন মন্ত্রী স্থান পেয়েছেন তালিকায়। রাজস্ব দফতরের মন্ত্রী জেনেট ইয়েলেন স্থান পেয়েছেন ১১ নম্বরে। এছাড়াও ইসরাইলসহ সারা বিশ্বের রাজনীতিবিদ ছাড়াও সাংবাদিক, শিল্পী, উদ্যোক্তা, সমাজকর্মীসহ বিভিন্ন সেক্টরের ব্যক্তিরা স্থাপন পেয়েছেন শীর্ষ ৫০ প্রভাবশালী ইহুদি ‘র এই তালিকায়।

তালিকায় বিশেষ বিবেচনায় যুক্ত করা হয়েছে সম্প্রতি নিহত ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নাম।

ফেসবুক পেজে যুক্ত হতে লাইক দিন : আহমেদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top