মেক্সিকো থেকে রিও গ্রান্ডি নদী পার হওয়ার পর সীমান্ত বেড়ার নিচ দিয়ে একটি শিশুকে নেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। টেক্সাসের ঈগল পাস সীমান্ত এলাকা দিয়ে এই পরিবারটি গত ১৪ জুলাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।
পরিবারটি এসেছে নিকারাগুয়া থেকে। দক্ষিণ ও মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য এই রুটটি ব্যবহার করে অনেক দিন ধরেই। এ কারণেই ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে চেয়েছিলেন।
সূত্র : রয়টার্স


