ছবি : ভারতের বিভিন্ন অঞ্চলে নারীদের ওপর সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ থেকে আম আদমী পার্টির এক কর্মীকে গ্রেফতার করছে পুলিশ। দুই নারীকে প্রকাশ্যে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়।
উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে মে মাস থেকে শুরু হওয়া জাতিগত দাঙ্গায় ১৩০ জনের বেশি নিহত হয়েছে এখন পর্যন্ত। মেইতে ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে অঞ্চলটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করেও সেখানে শান্তি বজায় রাখা যায়নি।
এজন্য মোদি সরকারের সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা।


