সাংবাদিকতা কি (What is Journalism)
সাংবাদিকতা (Journalism) এই সময়ের সবচেয়ে ক্রেজি পেশা। অনেক তরুণ এই পেশার প্রতি আগ্রহী হচ্ছে। বাংলাদেশে এখন মিডিয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় এই পেশার প্রচুর লোকও দরকার। গণমাধ্যমে দেশ বিদেশের ঘটে যাওয়া ঘটনা কিংবা অন্য যে কোন তথ্য মানুষের জন্য বিশেষ পদ্ধতিতে উপস্থাপন করাই সাংবাদিকতা। একজন সাংবাদিক গণমাধ্যমে যা তুলে ধরেন সেটাই সংবাদ (News)। সাংবাদিকতা করার জন্য আপনাকে আগে জানতে হবে সংবাদ লেখার বা উপস্থাপনের কৌশল। যারা সংবাদ নিয়ে আগ্রহী তাদের প্রাথমিক ধারণা দিতেই এই লেখা।
সংবাদ কী (What is News)
প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো মানুষকে জানানোর জন্য গণমাধ্যমে উপস্থাপনের নামই সংবাদ। যা মানুষকে দেশ-বিদেশের ঘটনাগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে। মূলত সংবাদ বলতে বোঝায়-
- যা কিছু নতুন
- যা মানুষ জানতে চায়
অর্থগত দিক : NEWS শব্দটি North, East, West, South এই শব্দগুলোর সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ চারদিকের খবর।
আবার অনেকে মনে করেন NEW’s শব্দটি ইংরেজী New শব্দের বহুবচন অর্থাৎ নতুন অনেক কিছু জিনিস।
কী কী বিষয় সংবাদ হয় :
তাৎক্ষণিক, ঘটনা-দুর্ঘটনা, দ্বন্দ্ব-সংঘাত, অপরাধ, অর্থ, যৌনতা, খ্যাতি, নৈকট্য (ভৌগলিক ও মনস্তাত্বিক), আকার, তাৎপর্য, উন্নয়ন-অগ্রগতি, রহস্য, মানবিক আবেদন, আবিষ্কার, উদ্বেগ-উৎকণ্ঠা।
একটি সংবাদপত্রে ৫টি জিনিস থাকে : খবর, ছবি, মতামত, বিজ্ঞাপন ও বিনোদন।
সংবাদের প্রকারভেদ :
* নিউজ (* হার্ড নিউজ *সফট নিউজ, * স্কুপ নিউজ * এক্সক্লুসিভ নিউজ)
* স্থানীয় সংবাদ * জাতীয় সংবাদ * আন্তর্জাতিক সংবাদ
সংবাদের বৈশিষ্ট :
•(যথার্থতা) Accuracy
• (ভারসাম্য) Balance – সব পক্ষের ভাষ্য থাকবে
•(সংক্ষিপ্ত, বাহুল্যবর্জিত) Brevity
•(স্বচ্ছতা) Clarity
• (বিশ্বাসযোগ্যতা) Credibility
•(নির্যাস) Condense
সংবাদের ABC বলা হয় এগুলোকো।
সংবাদের আরো কিছু বৈশিষ্ট :
- বহুধাপ তথ্য যাচাই
- পক্ষপাতহীন
পূর্ণাঙ্গতা - সামাজিক দায়বদ্ধতা
সম্পাদকীয় নীতির আলোকে - তথ্যের যথাযথ বরাত
সংবাদ কাঠামো :
সংবাদের প্রধানত তিনটি অংশ: শিরোনাম, ইন্ট্রো, বর্ণনা।
• 5W 1H :Who-কে,What-কী,When-কখন,Why-কেন,Were-কোথায় and How-কিভাবে। বাংলায় যাকে বলে ষড় ‘ক’।
5W 1H সংবাদ কাঠামোর একটি মৌলিক উপাদান। অর্থাৎ সংবাদের মধ্যে অবশ্যই কে, কী, কখন, কেন, কোথায় এবং কিভাবে- এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে।
Intro বা সংবাদ সূচনা :
এটি সংবাদদের একটি গুরুত্বপূর্ণ দিক। পাঠককে আকর্ষণের জন্য সংবাদের মূল বিষয় বস্তুকে ইন্ট্রোর মধ্যে তুলে ধরতে হয়। একটি আদর্শ ইন্ট্রো সাধারণত ১৮-২০ শব্দের মধ্যে হয়ে থাকে। তবে কখনো কখনো কম বেশিও হতে পারে।
আদর্শ ইন্ট্রোর বৈশিষ্ট :
সংক্ষিপ্ত, বিষয় কেন্দ্রিক, কাহিনীর সাথে সঙ্গতিপূর্ণ, পাঠককে আকৃষ্ট করার মতো, তথ্য নির্ভর, পুরো সংবাদ সম্পর্কে স্পষ্ট ধারণা।
ইন্ট্রোর প্রকারভেদ
• Summary Intro (সারমর্ম)
উদাহরণ : বাবুগঞ্জে গতকাল দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
• Background Intro (পটভূমি)
বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যুর জের ধরে পাতারহাট বন্দরে শ্রমিকদের সাথে ছাত্রদের ধাওয়া-পাল্টা হয়েছে গতকাল। তবে পুলিশ সতর্ক অবস্থায় থাকায় সংঘর্ষের ঘটনা ঘটেনি।
• Quotation Intro (উক্তি)
‘হরতালের নামে বাকেরগঞ্জে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না’- বলে হুশিয়ারী দিয়েছেন বরিশাল-৬ আসনের এমপি নাসরিন জাহান রতনা।
• Question Intro (প্রশ্নবোধক)
কী এমন ঘটেছিল পরীক্ষার হলে যার কারণে বাবাসহ খুন হতে হলো এসএসসি পরীক্ষার্থী শাওনকে? নথুল্লবাদে ডাবল মার্ডারের তদন্তে নেমে এই প্রশ্নের উত্তর খুজছে পুলিশ।
• Descriptive Intro (বর্ণনামূলক)
সকাল থেকেই একটি দুটি করে আসতে থাকে পুলিশের গাড়ি। ব্রাউন কম্পাউন্ট এলাকার চৌধুরী ভিলার আশপাশে অবস্থান নেয় তারা। বেলা দুইটার দিকে বাড়ি থেকে কয়েকজন পুলিশ সদস্যের সাথে বেড়িয়ে আসেন বহুল আলোচিত ভিপি মহসিন। তার হাতে তখন হাতকড়া।
• Dialogue Intro (সংলাপ)
সাজুকে দেখেই বৃদ্ধা করিমন বলে ওঠেন, ‘কেন তুই আমাকে ফেলে গেলি? আমি কী তোকে কোলে-পিঠে করে বড় করিনি?’ সাজু মায়ের পা জড়িয়ে ধরে বলে, ‘মা, আমাকে মাফ করে দাও।’ পুলিশের হস্তক্ষেপে অবশেষে রাস্তায় ফেলে যাওয়া মাকে ঘরে ফিরিয়ে নিয়েছেন কাউনিয়ার সেই রিকশা চালক।
• Bullet Intro : বন্ধ হয়ে গেল কাউনিয়া টেক্সটাইল মিল। পথে বসার শঙ্কায় ৫ হাজার শ্রমিক।
• Staccato Intro (আলাদা অথচ স্পষ্টধ্বনি)
মিছিলের পর মিছিল আসছে। জয় বাংলা ধ্বনিতে মুখরিত চারদিক। মঞ্চ থেকে ভেসে আসছে স্লোগান। হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণ, ধোঁয়ায় অন্ধকার চারপাশ, আতঙ্কিত লোকজনের ছোটাছুটি। রাস্তায় রক্তাক্ত দেহ। এমনই ছিলো গতকাল রাজধানীর মুক্তাঙ্গনে আওয়ামী লিগের সমাবেশের চিত্র।
• Contrast Intro (বৈপরীত্য)
সব শর্ত পূরণ করার পরও কৃষি ঋণ না পেয়ে নিজের হাসের খামারে আগুন দিয়েছেন উজিরপুরের এক কৃষক।
•Ornamental Intro (অলঙ্কারিক)
এক পাশে পুকুর, অন্যপাশে সবুজ মাঠ। মাঝখানে পিচঢালা সড়ক। সড়কের দুই পাশে বাবলা গাছের সাড়ি। বিএম কলেজ ক্যাম্পাসের প্রফেসর হানিফ সড়কটি দিয়ে চলতে গেলে প্রকৃতির এমন সান্নিধ্য যে কাউকে মুগ্ধ করবে।
উল্টো পিরামিড কাঠামো
সংবাদের কাঠামোর ক্ষেত্রে উল্টো পিরামিড একটি আদর্শ উদাহরণ। অর্থাৎ সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো ওপরের দিকে রাখতে হবে। পাঠক সময়ের অভাবে যদি সংবাদের অর্ধেকটা পড়ে অন্য কোন দিকে মনোযোগ দেয়, তাহলেও তিনি যেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যান। অনলাইনের যুগে পাঠক যদি শুরুতে গুরুত্বপূর্ণ মনে না করে তাহলে অন্য নিউজে চলে যেতে পারে। তাই পাঠক ধরে রাখার জন্য সব গুরুত্বপূর্ণ তথ্য উপরের দিকে রাখতে হবে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য শেষের দিকে দিতে হবে।

যেসব বিষয় খেয়াল রাখতে হবে :
- সহজ-সরল ভাষা ক্স বানান ও ভাষারীতি, বাক্যগঠন, নামের বানান, পদবি সঠিক হওয়া।
ব্যাকরণগত ক্রুটি না থাকা। - শব্দ চয়নে সাবধানতা
- নিহতের সংখ্যা, আহতের সংখ্যা, ক্ষয়-ক্ষতির পরিমান নির্ভুল হওয়া। অনুমান করে লেখা যাবে না।
- রিপোর্টারের মতামত, বক্তব্য না থাকে। বিজ্ঞাপন ধর্মী না হওয়া।
- অনুমান করে কিছু লেখা যাবে না। ঘটনা ঘটার আগেই লেখা যাবে না।
- বর্ণবাদী, জাতিগতবিভেদ, ধর্মীয় বিতর্কীত বিষয় এরিয়ে চলা।
- টেলিফোনে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আগে কুশল জানা, তার কথা বলার সময় আছে কিনা জিজ্ঞাসা করা।
- অপমান সূচক কথা না থাকা।
- উস্কানি দেয়া যাবে না।
- উক্তি ব্যবহারের সাবধানতা।
- সাংবাদিকতার নীতিগুলো মেনে চলা।
আরো পড়ুন :
অনলাইন সাংবাদিকতা: যা জানা জরুরী
সাংবাদিক কে (Journalist)
Journalist শব্দটি এসেছে Journal শব্দ থেকে। Jour অর্থ দিন। তাই Journal বলতে বোঝায় দৈনন্দিন ঘটনাবলীর সুবিন্যাস্ত মুদ্রিত উপস্থাপনা।
সাংবাদিকতা : সাংবাদিকের যোগ্যতা
- শিক্ষা
- সংবাদ অনুধাবনের ক্ষমতা
- আগ্রহ-কৌতুহল-উদ্যম
- উদ্ভাবনী-অনুসন্ধানী-সৃজনশীল মানসিকতা
- প্রচলিত আইন সম্পর্কে ধারণা
- যুগোপযোগী জ্ঞান(তথ্য-প্রযুক্তি ও অন্যান্য)
- রচনারীতি ও ভাষার ওপর দখল
- গণমুখী
- পত্রিকার পলিসি সম্পর্কে ধারণা
- পরিস্থিতিগত পরিমিত বোধ (আবেগ নিয়ন্ত্রণ)
- সময়জ্ঞান
- পেশাদারিত্ব ও পেশার প্রতি নিবেদন।
সংবাদের উৎস
- সরাসরি অনুসন্ধান
- সোর্স
- প্রেসবিজ্ঞপ্তি
- সংবাদ সম্মেলন
- ঘটনা-দুর্ঘটনা
সোর্সের সাথে সম্পর্ক :
- সঠিক সোর্স সম্পর্কে জানা
- নিজেকে তুলে ধরা
- আস্থার সম্পর্ক
- সোর্সকে বিপদে না ফেলা
- উত্তম শ্রোতা হওয়া
- বিকল্প সোর্সের ব্যবস্থা রাখা।
- কোন সংবাদে কার বক্তব্য থাকবে সেটি সম্পর্কে ধারণা রাখা।
রিপোর্ট কেন ছাপা হয় না?
- লেখা ভালো না হলে।
- তথ্যে গড়মিল থাকলে।
- রিপোর্ট অসম্পূর্ণ হলে।
- যথাযথ কর্তৃপক্ষের বক্তব্য না থাকলে।
- নির্দিষ্ট সময়ে পাঠাতে না পারলে
ভালো লেখার শর্ত
- পড়া, পড়া এবং পড়া
- পাঠক নয়, সাংবাদিক হিসেবে পড়া। সংবাদপত্র পড়ার সময় লেখার স্টাইল খেয়াল করা।
- নিয়মিত লেখার অভ্যাস করা। প্রতিদিন অন্তত কিছু লেখা। (স্যোশাল মিডিয়া, লিটলম্যাগ, ব্লগ)‘
সাংবাদিকতা বিষয়ক বই pdf Journalism
বাজারে সাংবাদিকতা বিষয়ক অনেক বই পাওয়া যায়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রকাশনায় সাংবাদিকতার প্রাথমিক ধারণা বিষয়ক কিছু বই আছে। এছাড়া খ্যাতিমান অনেক সাংবাদিকের বই বাজারে আছে। বিভিন্ন প্রকাশনী এসব বই প্রকাশ করেছে। অনলাইনেও সাংবাদিকতা বিষয়ক বই pdf লিখে সার্চ দিলে এমন অনেক বই পাওয়া যায়। এগুলো পড়লে সংবাদ কাঠামো বিষয়ে ধারণা পাওয়া যাবে।
আরো পড়ুন : কন্টেন্ট রাইটিংয়ের কলাকৌশল
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন : আহমেদ স্টোর


