পাকিস্তান
দক্ষিণ এশিয়ার একটি মুসলিম প্রধান দেশ পাকিস্তান। ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দেশটির জন্ম। অফিশিয়াল নাম ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান। ইন্দোনেশিয়ার পর এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশ। আয়তনে বিশ্বের ৩৩তম দেশ। পূর্ব দিকে ভারত, পশ্চিমে আফগানিস্তান, দক্ষিণ-পশ্চিমে ইরান ও উত্তর-পূর্বে চীন সীমান্ত। পাকিস্তানের দক্ষিণে আছে আরব সাগরের বিশাল সমুদ্রসীমা। এই লেখায় জানাবো পাকিস্তানের রাজধানীর নাম কি , দেশটির জনসংখ্যা, ভাষা, আয়তনসহ বিভিন্ন বিষয়-
পাকিস্তানের রাজধানীর নাম কি
পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। পাকিস্তানের জনবহুল শহরের তালিকায় এটির অবস্থান নয় নম্বরে। ‘ইসলাম’ ও ‘আবাদ’ (বসবাস) শব্দ দুটি থেকে ইসলামাবাদ নগরীর নামকরণ করা হয়েছে। ইসলামাবাদ মানে ইসলামের নগরী।
এই নগরীর জনসংখ্যা ১২ লাখ। ইসলামাবাদ কোন প্রদেশের অন্তর্ভূক্ত নয়, এটি কেন্দ্রিয়ভাবে ফেডারেল সরকারের অধীন।
স্বাধীনতা লাভের পর পাকিস্তানের রাজধানী করা হয় করাচি নগরীকে। তবে তখন থেকেই পাকিস্তানের শাসকরা পরিকল্পিত একটি রাজধানীর চিন্তা শুরু করেন। এরপর দীর্ঘ গবেষণা শেষে প্রতিরক্ষা,যোগাযোগ, সুযোগ-সুবিধা ইত্যাদি বিবেচনা করে রাওয়ালপিন্ডি শহরের কাছের একটি জায়গা বাছাই করা হয়।
১৯৫৯ সালে রাজধানী রাওয়ালপিন্ডিতে স্থানান্তর করা হয় এবং তার খুব কাছেই ইসলামাবাদ শহর গড়ে তোলার কাজ শুরু হয়। এই নগরীটি অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে তোলা। হয়েছে।
গ্রিক স্থপতি কনস্টান্টিনোস অ্যাপোসটলু ডক্সিয়াডিস ইসলামাবাদের নকশা করেন। তিনি শহরটিকে ৮টি জোনে ভাগ করেন- প্রশাসনিক, কূটনৈতিক, আবাসিক, শিক্ষা, শিল্প ও বাণিজ্যিক এলাকা। এছাড়া আছে পল্লী ও সবুজ এলাকা।
ইসলামাবাদে আছে বেশ কিছু পার্ক ও বন। বিশ্বের পঞ্চম বৃহত্তম বাদশাহ ফয়সাল মসজিদ এই নগরীতে অবস্থিত। বাহরিয়া ইউনিভার্সিটি, কায়দে আজম ইউনিভার্সিটিসহ ২০টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আছে এই নগরীতে।
জীবনযাত্রার উন্নত মান, পরিচ্ছন্নতা, গাছপালা সহ বিভিন্ন কারণে ইসলামাবাদ এই অঞ্চলের সেরা শহরগুলোর একটি।
১৯৭৬ সালের ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন থেকে ইসলামাবাদকে পাকিস্তানের রাজধানী করা হয়।
পাকিস্তানের আয়তন কত
পাকিস্তানের আয়তন ৮ লাখ ৮১ হাজার ৯১৩ বর্গকিলোমিটার অথবা ৩ লাখ ৪০ হাজার ৫০৯ বর্গ মাইল। মোট ছয়টি প্রদেশে বিভক্ত পাকিস্তান। এগুলো হলো : বালুচিস্তান প্রদেশ- রাজধানী কোয়েটা, পাঞ্জাব প্রদেশ- রাজধানী লাহোর, সিন্ধ প্রদেশ- রাজধানী করাচি, খাইবার পাখতুনখোয়া প্রদেশ- রাজধানী পেশোয়ার, গিলগিট বালতিস্তান প্রদেশ- রাজধানী গিলগিট ও আজাদ কাশ্মির প্রদেশ- রাজধানী মুজাফফরাবাদ।
এছাড়া রাজধানীসহ কিছু এলাকা নিয়ে গঠিত ইসলামাবাদ রাজধানী অঞ্চল, যেটি কোন প্রদেশের অন্তর্ভূক্ত নয়।
পাকিস্তানের ১ টাকা বাংলাদেশের কত টাকা
পাকিস্তানের মুদ্রার নাম পাকিস্তানি রুপি। ১০০ পয়সায় ১ রুপি। দেশটির অর্থনৈতিক সঙ্কটের কারণে রুপির মান কিছুদিন ধরে দ্রুত কমছে। ২০২৩ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের হিসাব অনুযায়ী ১ মার্কিন ডলারের বিপরীতে পাওয়া যায় ২৯০ পাকিস্তানি রুপি।
বাংলাদেশী মুদ্রা টাকার চেয়ে পাকিস্তানের রুপির মান কম। বাংলাদেশের ১ টাকা সমান পাকিস্তানের ২ রুপি ৭১ পয়সা। আবার এভাবেও বলা যায়, পাকিস্তানের ১ রুপি সমান বাংলাদেশের ৩৭ পয়সা।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর তালিকা
[table id=2 /]
পাকিস্তানের জনসংখ্যা কত
২০২২ সালের হিসাব অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা ২ কোটি ৪২ লাখের কিছু বেশি। এর মধ্যে বেশ কয়েকটি জাতিগোষ্ঠির মানুষ রয়েছে দেশটিতে। সবচেয়ে বেশি ৩৯ শতাংশ পাঞ্জাবি, ১৮ শতাংশ পশতুন বা পাঠান, ১৫ শতাংশ সিন্ধি। বাকিদের মধ্যে আছে বালুচ, সারাকিস, মুজাহির ইত্যাদি।
ধর্মের দিক থেকে পাকিস্তানের জনসংখ্যার ৯৬. ৫ শতাংশ মুসলিম। ২.১ শতাংশ হিন্দু। এছাড়া খ্রিস্টান ও অন্যান্য ধর্মের কিছু লোক আছে দেশটিতে।
পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দু। তবে এই ভাষায় কথা বলে দেশটির মাত্র ৭ শতাংশ লোক। সব জাতির লোকেরা তাদের নিজ নিজ ভাষাতেই কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করে। তবে উর্দু এমন একটি ভাষা যেটি দেশটির বেশির ভাগ লোকই বুঝতে পারে (৮০ শতাংশ)।
পাকিস্তাানিদের কাছে উর্দু তাদের মুসলিম সত্ত্বা ও জাতীয় ঐক্যের প্রতীক। যে কারণে বিভিন্ন আঞ্চলিক ভাষা থাকার পরও উর্দু তাদের রাষ্ট্রভাষা।
পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত সালে
১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান স্বাধীনতা লাভ করে। উপমহাদেশ থেকে ব্রিটিশরা লেজগুটিয়ে চলে যাওয়ার পর এই অঞ্চলটিতে দুটি রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান ও ভারত নামে। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান ও ১৫ আগস্ট ভারত নামক দেশ দুটির জন্ম হয়।
মুসলিম প্রধান অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান এবং হিন্দু ও শিখ প্রধান অঞ্চল নিয়ে ভারতের সীমা নির্ধারিত হয়।
পাকিস্তানের দুটি অংশ ছিলো পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং বাংলাদেশ নামে স্বার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। আর তৎকালীন পশ্চিম পাকিস্তানই আজকের পাকিস্তান রাষ্ট্র।
লেখকের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন : আহমেদ


