লেখালেখি একটি সৃজনশীল কাজ। মানুষ মনের আনন্দে এই কাজ করে। তবে অনেকে আবার লেখালেখি করে আয় করছেন। তারা কিভাবে আয় করছেন সেটি জানার কিছু কৌশল এই লেখায় বলা হয়েছে। কিভাবে আপনি একটি ভালো লেখা তৈরি করবেন সেটিও বলার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনার উপকারে আসবে লেখাটি।
লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়
লেখালেখি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড সম্ভবত বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়ার। অফিশিয়াল কাজকর্ম কিংবা সৃজনশীল লেখালেখির জন্য এই সফটওয়ার ব্যবহৃত হয়। তবে আপনি যদি সৃজনশীল লেখা তৈরির জন্য সফটওয়ার চান তাহলে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নিতে হবে। চ্যাট জিডিপি বা চ্যাটবট দিয়ে এখন অনেকেই বড় বড় প্রবন্ধ, কবিতা বা গান লিখছেন। এটি রোবট আপনাকে লিখে দেবে। এতে অবশ্য সৃজনশীলতার কোন প্রকাশ ঘটবে না।
লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
সাধারণত কোরা ডট কমে (Quora.com) লেখালেখি করে আয় করা যায়। তাবে সেটি কোরা বাংলায় সম্ভব নয়। বাংলা কোরাতে এখনো মনিটাইজেশন পদ্ধতি চালু হয়নি। ইংরেজী কোরাতে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারেন, অথবা নিজে কোন বিষয় নিয়ে লিখতে পারেন। সে ক্ষেত্রে আপনার লেখায় যত পাঠক আসবে তত উপার্জন হবে। কোরা ডটকমে আপনার পেজের প্রদর্শিত বিজ্ঞাপনের রাজস্বের একটি অংশ আপনি পাবেন।
এটি অনেকটা ইউটিউব ও ফেসবুকের মনিটাইজেশনের মতো। আপনার লেখার ভিউ যত বেশি, তত উপার্জন। কোরা ওয়েবসাইটটি মূলত প্রশ্নোত্তরেরর বিভিন্ন প্ল্যাটফর্ম। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষরা নানা বিষয়ে জানতে চেয়ে প্রশ্ন পোষ্ট করেন। আবার যাদের সে ব্যাপারে ধারণা আছে তারা সেগুলোর উত্তর দেয়। এখানে প্রত্যেকের লেখা ও উত্তরের পাঠকের ওপর নির্ভর করে আয়ের পরিমাণ।
এছাড়া ব্যক্তিগত ব্লগ সাইট করে অনেকেই উপার্জন করছেন। আপনি যে বিষয়ে দক্ষতা রাখেন সেই বিষয়ে লেখালেখি করলে আপনার সাইটে যদি অর্গানিক ভিজিটর আসে, তাহলে আপনার পেইজ অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবে। এবং আপনার সাইটে বিজ্ঞাপন দেখানো হবে। এসব বিজ্ঞাপনের একটি অংশ আপনাকে দেবে গুগল।
এ ধরণের ওয়েবসাইট থেকে আয় করার প্রধান শর্ত হলো গুগল সার্চ থেকে ভিজিটর আসা। যে কারণে এসইও একটি বড় ফ্যাক্টর। গুগলে মানুষ যেসব বিষয় অনুসন্ধান করে সেগুলো অনুযায়ী আপনি আপনার ওয়েবসাইটে লেখা পোস্ট করতে পারেন তাহলে গুগল সেখানে ভিজিটর আসতে সাহায্য করবে। আর তখনই আপনার আয় হবে।
এক্ষেত্রে এসইও শিখে ওয়েবসাইট তৈরি করতে হয় (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন- এসইও)। ধরুন, একজন গুগলে সার্চ করবে ‘লন্ডনের রাজধানী কোথায়’- তারপর গুগল তার সামনে অনেকগুলো ওয়েবসাইটের পেজ শো করবে। সেক্ষেত্রে গুগল সেসব কন্টেন্ট শো করে যেগুলো মানসম্মত এবং যেসব ওয়েবসাইট নিয়মিত আপডেট করা হয়। আবার প্রশ্নের টপিকের সাথে মিল আছে কিনা সেটিও খেয়াল রাখে।

উপরের স্ক্রিনশটটিতে দেখুন সার্চ বারের ৪ নম্বরে আমার এই ওয়েবসাইটের একটি কন্টেন্ট শো করেছে। যদি এটা এক নম্বরে শো করতো, তাহলে আরো বেশি ভিজিটর আসতো। এজন্য এসইও করা প্রয়োজন। আবার যদি প্রথম পৃষ্ঠায় না দেখায়, তাহলে ভিজিটর পাওয়ার সম্ভাবনা কম।
লেখালেখির কলাকৌশল
লেখালেখি একটি সৃজনশীল বিদ্যা। এটি একটি স্রষ্টা প্রদত্ত গুন, সেই সাথে কিছু কৌশল শিখতে পারলে আপনি সহজেই ভালো লেখক হতে পারবেন। লেখক বলতে সবাই কিন্তু সাহিত্যিক নয়, কেউ প্রবন্ধ লিখবে, কেউ পত্রিকায় ফিচার লিখে টাকা উপার্জন করবে, কেউ কবিতা লিখবে আবার কেউ কন্টেন্ট লিখে উপার্জন করতে পারেন।
পেশাগত জীবনে আমি নিজেই একজন কন্টেন্ট রাইটার। সাংবাদিকতার চাকরি ছেড়ে কন্টেন্ট রাইটার হিসেবে ক্যারিয়ার শুরু করেছি। এবং বেশ ভালোভাবেই জীবন যাপন করছি। আমি বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন ও ইউটিউবের জন্য কন্টেন্ট লিখে থাকি।
লেখালেখি যারা করতে চান তাদের জন্য আমি একটি পরামর্শমূলক লেখা প্রস্তুত করেছি এই লিংকে ক্লিক করে আপনি সেটি পড়তে পারেন। বিভিন্ন সময় অনেকে ফেসবুকে বা সামনা সামনি জানতে চান যে লেখালেখি করতে চাই, কিভাবে করবো। তাদের জন্য বিশদ পরামর্শ দিয়েছি লেখাটিতে।
এই লেখায় আপনি পাবেন – আপনি কী লিখবেন, কোথায় লিখবেন, কোন ধরণের লেখার যোগ্যতা আপনার আছে সেটি বোঝার উপায়, লেখার জন্য কিভাবে হোমওয়ার্ক করবেন, এবং কিভাবে লেখা পত্রিকা বা ওয়েবসাইটে প্রকাশ করবেন সে বিষয়ে বিস্তারিত পরামর্শ। পড়তে চাইলে ওপরে নীল রংয়ের লেখার ওপর ক্লিক করুন।
লেখালেখি করে টাকা ইনকাম
লেখালেখি করে উপার্জন করা খুব কঠিন কিছু নয়। যদি আপনার লেখার যোগ্যতা থাকে তবে আপনি সহজেই এই কাজটি করতে পারবেন। এক্ষেত্রে সংবাদপত্র বা ম্যাগাজিনে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করা যায়। কন্ট্রিবিউটর যারা- তারা সংবাদপত্রে চাকরি করেন না। তারা নিয়মিত বিভিন্ন বিষয়ে ফিচার লিখেন, বিনিময়ে লেখার ওপর বিল পান।
যেমন পত্রিকার ফান ম্যাগাজিনে যারা লেখেন, রূপচর্চা পাতায় যারা লেখেন, কিংবা রান্না, ক্যাম্পাস- এসব পাতায় লিখলে প্রথম সাড়ির পত্রিকাগুলো ভালো বিল দেয়। উপসম্পাদকীয় বা কলাম লিখেও টাকা পাওয়া যায়। আবার কিশোর কণ্ঠের মতো ম্যাগাজিনে গল্প, বা প্রবন্ধ লিখেও টাকা পাওয়া যায়। পত্রিকা কলাম লেখার জন্য আপনাকে আগে লেখক হিসেবে সুনাম অর্জন করতে হবে। সাধারণত নতুন লেখকদের কলামিস্ট হিসেবে নেয়া হয় না।
এছাড়া বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটে এবং বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় কন্টেন্ট লিখে টাকা পাওয়া যায়। পত্রিকা ম্যাগাজিনে গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী লিখেও বিল পাওয়া যায়।
বিস্তারিত জানতে এই লেখাটি পড়তে পারেন : ‘ভাইয়া, লেখালেখি করতে চাই’
সাংবাদিকতা বিষয়ে আগ্রহ থাকলে পড়তে পারেন : সংবাদ লেখার প্রাথমিক ধারণা
লেখকের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন : আহমেদ


