বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী তুলে ধরা হলো আপনাদের জন্য। তার আগে জানিয়ে রাখি এবারের বিশ্বকাপ হবে মধ্যপ্রাচ্যের ছোট দেশ কাতারে। আয়তনে দেশটি বাংলাদেশের বরিশাল বিভাগের চেয়েও ছোট।
এবারই প্রথম নভেম্বর মাসে (শীতকালে) বিশ্বকাপ হচ্ছে, কারণ মরুভূমির দেশ কাতারে গ্রীষ্মকালে তাপামাত্রা থাকে ৪০ ডিগ্রির বেশি। সেই গরমে ফুটবল খেলা সম্ভব নয়।
তাই তো ফিফা এবারের আসরটি সরিয়ে নিয়েছে নভেম্বর মাসে।
যথারীতি এবারো খেলবে ৩২টি দেশ। চার গ্রুপে ভাগ হয়ে খেলবে দেশগুলো
বিশ্বকাপ ফুটবল ২০২২ ফিকচার
গ্রুপ এ : কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ড, সেনেগাল
গ্রুপ বি : ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস
গ্রুপ সি : আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডি : ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া
গ্রুপ ই : স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান
গ্রুপ এফ : বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জি : ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া
(বাংলাদেশ সময় অনুযায়ী)
ম্যাচ প্রতিদ্বন্দ্বী সময় ভেন্যু
২০ নভেম্বর :
১. কাতার – ইকুয়েডর- রাত ১০টা আল বাইত স্টে.
২১ নভেম্বর :
২. ইংল্যান্ড – ইরান- সন্ধ্যা ৭টা খলিফা স্টেডিয়াম
৩. সেনেগাল – নেদারল্যান্ড- রাত ১০টা আল থুমামা স্টে.
৪. যুক্তরাষ্ট্র – ওয়েলস- রাত ১টা আহমাদ বিন আলী
২২ নভেম্বর
৫. আর্জেন্টিনা – সৌদি আরব- বিকাল ৪টা লুসাইল স্টেডিয়াম
৬. ডেনমার্ক – তিউনিসিয়া- সন্ধ্যা ৭টা এডুকেশন সিটি স্টে.
৭. মেক্সিকো – পোল্যান্ড- রাত ১০টা স্টেডিয়াম ৯৭৪
৮. ফ্রান্স – অস্ট্রেলিয়া- রাত ১টা আল জানুব স্টে.
২৩ নভেম্বর
৯. মরক্কো – ক্রোয়েশিয়া- বিকাল ৪টা আল বাইত স্টে.
১০. জার্মানি – জাপান- সন্ধ্যা ৭টা খলিফা ইন্টা. স্টে.
১১. স্পেন – কোস্টারিকা- রাত ১০টা আল থুমামা স্টে.
১২. বেলজিয়াম – কানাডা- রাত ১টা আহমদ বিন আলী
২৪ নভেম্বর
১৩. সুইজারল্যান্ড – ক্যামেরুন- বিকাল ৪টা আল জানুব স্টে.
১৪. উরুগুয়ে – দক্ষিণ কোরিয়া- সন্ধ্যা ৭টা এডুকেশন সিটি স্টে.
১৫. পর্তুগাল – ঘানা- রাত ১০টা স্টেডিয়াম ৯৭৪
১৬. ব্রাজিল – সার্বিয়া – রাত ১টা লুসাইল স্টেডিয়াম
২৫ নভেম্বর
১৭. ওয়েলস – ইরান- বিকাল ৪টা আহমদ বিন আলী
১৮. কাতার – সেনেগাল- সন্ধ্যা ৭টা আল থুমামা স্টে.
১৯. নেদারল্যান্ড – ইকুয়েডর- রাত ১০টা খলিফা ইন্টা. স্টে.
২০. ইংল্যান্ড – যুক্তরাষ্ট্র – রাত ১টা আল বাইত স্টেডি.
২৬ নভেম্বর
২১. তিউনিসিয়া – অস্ট্রেলিয়া বিকাল ৪টা আল জানুব স্টে.
২২. পোল্যান্ড – সৌদি আরব সন্ধ্যা ৭টা এডুকেশন সিটি স্টে.
২৩. ফ্রান্স – ডেনমার্ক রাত ১০টা স্টেডিয়াম ৯৭৪
২৪. আর্জেন্টিনা – মেক্সিকো রাত ১টা লুসাইল স্টেডিয়াম
২৭ নভেম্বর
২৫. জাপান – কোস্টারিকা বিকাল ৪টা আহমদ বিন আলী
২৬. বেলজিয়াম – মরক্কো সন্ধ্যা ৭টা আল থুমামা স্টে.
২৭. ক্রোয়েশিয়া – কানাডা রাত ১০টা খলিফা ইন্টা. স্টেডি.
২৮. স্পেন – জার্মানি রাত ১টা আল বাইত স্টেডি.
২৮ নভেম্বর :
২৯. ক্যামেরুন – সার্বিয়া বিকাল ৪টা আল জানুব স্টে.
৩০. দক্ষিণ কোরিয়া – ঘানা সন্ধ্যা ৭টা এডুকেশন সিটি স্টে.
৩১. ব্রাজিল – সুইজারল্যান্ড রাত ১০টা স্টেডিয়াম ৯৭৪
৩২. পর্তুগাল – উরুগুয়ে রাত ১টা লুসাইল স্টেডিয়াম
২৯ নভেম্বর :
৩৩. নেদারল্যান্ড – কাতার রাত ৯টা আল বাইত স্টেডি.
৩৪. ইকুয়েডর – সেনেগাল রাত ৯টা খলিফা ইন্টা. স্টেডি.
৩৫. ওয়েলস – ইংল্যান্ড রাত ১টা আহমদ বিন আলী
৩৬. ইরান – যুক্তরাষ্ট্র রাত ১টা আল থুমামা স্টে.
৩০ নভেম্বর:
৩৭. অস্ট্রেলিয়া – ডেনমার্ক রাত ৯টা আল জানুব স্টে.
৩৮. ফ্রান্স – তিউনিসিয়া রাত ৯টা এডুকেশন সিটি স্টে.
৩৯. আর্জেন্টিনা – পোল্যান্ড রাত ১টা স্টেডিয়াম ৯৭৪
৪০. সৌদি আরব – মেক্সিকো রাত ১টা লুসাইল স্টেডিয়াম
১ ডিসেম্বর :
৪১. ক্রোয়েশিয়া – বেলজিয়াম রাত ৯টা আহমদ বিন আলী
৪২. কানাডা – মরক্কো রাত ৯টা আল থুমামা স্টে.
৪৩. স্পেন – জাপান রাত ১টা খলিফা ইন্টা. স্টেডি.
৪৪. জার্মানি – কোস্টারিকা রাত ১টা আল বাইত স্টেডি.
২ ডিসেম্বর :
৪৫. উরুগুয়ে – ঘানা রাত ৯টা আল জানুব স্টে.
৪৬. পর্তুগাল – দক্ষিণ কোরিয়া রাত ৯টা এডুকেশন সিটি স্টে.
৪৭. সার্বিয়া – সুইজারল্যান্ড রাত ১টা স্টেডিয়াম ৯৭৪
৪৮. ব্রাজিল – ক্যামেরুন রাত ১টা লুসাইল স্টেডিয়াম
দ্বিতীয় রাউন্ড
৩ ডিসেম্বর
৪৯. নেদারল্যান্ড – যুক্তরাষ্ট্র রাত ৯টা খলিফা ইন্টা. স্টেডি.
৫০. আর্জেন্টিনা – অস্ট্রেলিয়া রাত ১টা আহমদ বিন আলী
৪ ডিসেম্বর
৫১. ফ্রান্স – পোল্যান্ড রাত ৯টা আল থুমামা স্টে.
৫২. ইংল্যান্ড – সেনেগাল রাত ১টা আল বাইত স্টেডি.
৫ ডিসেম্বর
৫৩. জাপান – ক্রোয়েশিয়া রাত ৯ টা আল জানুব স্টে.
৫৪. ব্রাজিল – ঘানা রাত ১টা স্টেডিয়াম ৯৭৪
৬ ডিসেম্বর
৫৫. মরক্কো – স্পেন রাত ৯টা এডুকেশন সিটি স্টে.
৫৬ পর্তুগাল – সুইজারল্যান্ড রাত ১টা লুসাইল স্টেডিয়াম
কোয়ার্টার ফাইনাল
৯ ডিসেম্বর
৫৭. ম্যাচ ৫৩ জয়ী – ম্যাচ ৫৪ জয়ী রাত ৯টা এডুকেশন সিটি স্টে.
৫৮. ম্যাচ ৪৯ জয়ী – ম্যাচ ৫০ জয়ী রাত ১টা লুসাইল স্টেডিয়াম
১০ ডিসেম্বর
৫৯. ম্যাচ ৫৫ জয়ী – ম্যাচ ৫৬ জয়ী রাত ৯টা আল থুমামা স্টে.
৬০. ম্যাচ ৫১ জয়ী – ম্যাচ ৫২ জয়ী রাত ১টা আল বাইত স্টেডি.
সেমিফাইনাল
১৩ ডিসেম্বর :
ম্যাচ ৫৭ জয়ী – ম্যাচ ৫৮ জয়ী – রাত ১টা – লুসাইল স্টেডিয়াম
১৪ ডিসেম্বর
ম্যাচ ৫৯ জয়ী – ম্যাচ ৬০ জয়ী – রাত ১টা – আল বাইত স্টেডি.
তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ
১৭ ডিসেম্বর : রাত ৯টা – খলিফা ইন্টা. স্টেডি.
ফাইনাল
১৮ ডিসেম্বর – রাত ৯টা – লুসাইল স্টেডিয়াম

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সময়সূচী দ্বিতীয় পাতা
বিশ্বকাপ ফুটবল ২০২ এর সময়সূচী :
বিশ্বকাপ ফুটবল ২০২২ ফিকশ্চার
লুসাইল স্টেডিয়াম
বিশ্বকাপ উপলক্ষে কাতারে নির্মিত সবচেয়ে বড় স্টেডিয়ামটির নাম লুসাইল স্টেডিয়াম।
যেটির দর্শক ধারণ ক্ষমতা ৮০ হাজার। এই স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন পর্বের আরো ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে।
দৃষ্টিনন্দন এই স্থাপনাটির নকশা করেছে একটি বিখ্যাত ব্রিটিশ কোম্পানি। আরবের ঐতিহ্যবাহী ফ্যানার লণ্ঠনের আলো-ছায়ার খেলার কথা মাথায় রেখে এটির নকশা করা হয়েছে।
দূর থেকে দেখলে মনে হবে স্টেডিয়ামটি শূন্যে ভাসছে।

রাজধানী দোহার কেন্দ্রস্থল থেকে ১০ মাইল উত্তর দিকে সমুদ্র উপকূলের শহর লুসাইলে নির্মিত হয়েছে স্টেডিয়ামটি।
সাজানো গোছানো ছোট শহর লুসাইল, তবে উন্নত বিশ্বের সব সুবিধাই সেখানে গড়ে তোলা হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে লুসাইল শহরটিকে প্রস্তুত করতে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে কাতার সরকার।
বিশ্বকাপর ফুটবল ২০২২ কাতার
কাতারের সব বিশ্বকাপ স্টেডিয়াম পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত।
সবগুলো স্টেডিয়ামের শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হবে সৌরশক্তি।
রাজধানী দোহা ও এর আশপাশের ২১ কিলোমিটার এলাকার মধ্যে সব স্টেডিয়ামের অবস্থান।
নতুন স্থাপিত একটি মেট্রো ট্রেন ও ট্রাম লাইন সংযুক্ত করেছে সবগুলো স্টেডিয়ামকে।
এর আগের ২১টি আসরের মধ্যে ব্রাজিল সর্বোচ্চ ৫ বার, জার্মানি ও ইতালি ৪ বার করে, আর্জেন্টিনা, ফ্রান্স,
উরুগুয়ে ২ বার করে এবং স্পেন ও ইংল্যান্ড একবার করে শিরোপা জিতেছে। এবার কার হাতে উঠবে সোনার কাপ?
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন : আহমেদ স্টোর


